ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ব্যাটারিচালিত রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 100

ফরিদপুরে ব্যাটারিচালিত রিকশা ভ্যান শ্রমিক ক্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সংগঠনের আহ্বায়ক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাংবাদিক হাসানুজ্জামানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

 শ্রমিক নেতাদের বক্তব্য ও দাবি

সভায় বিপ্লবী কমিউনিস্ট লীগের সদস্য কমরেড শহিদুল ইসলাম, ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের আজাদ, রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব শহিদুল ইসলাম, সদস্য মোহাম্মদ মোতালেব, রেজাউল ইসলাম ও বেলাল হোসেন বক্তব্য রাখেন। বক্তারা রিকশা ভ্যান শ্রমিকদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, শ্রমিকরা যাতে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, সে ব্যবস্থা করতে হবে। তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে।

 শ্রমিকদের প্রতি বৈষম্য ও অধিকারের কথা

বক্তারা আরও বলেন, দেশের উন্নয়নে শ্রমিকদের গুরুত্ব অপরিসীম। অথচ শ্রমিকরা আজ পদে পদে বৈষম্যের শিকার হচ্ছে। তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। যখন যে দল ক্ষমতায় থাকে, তখন তারা শ্রমিকদের ইচ্ছামতো ব্যবহার করেছে।

 বিগত সরকারের সমালোচনা ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বিগত সরকারের সমালোচনা করে তারা বলেন, তারাও গরিব মানুষদের দেখেনি। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। শ্রমিকদের কোনো স্বার্থ দেখেনি। বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কেউ কোনো অন্যায় করলে তার প্রতিবাদ করতে হবে। এই সংগঠন যাতে এগিয়ে যায়, সে লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শ্রমিকদের অধিকার আদায়ে আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

ফরিদপুরে ব্যাটারিচালিত রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা

আপডেট সময় : ০৮:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫