ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে রিচম্যান শোরুম ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:১৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / 1456

ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকায় অবস্থিত রিচম্যান পোশাক শোরুমের ম্যানেজার সবুজ আহমেদ (৩৬)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শো-রুম সংলগ্ন একটি মেসবাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সহকর্মীদের ধারণা, মানসিক অবসাদ থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার বিবরণ ও সহকর্মীর ভাষ্য

নিহত সবুজ আহমেদ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বাসিন্দা এবং দীর্ঘ দিন ধরে ফরিদপুরে রিচম্যান পোশাক শোরুমের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে তিনি ঝিলটুলীর শেফালী মঞ্জিলের তৃতীয় তলার একটি মেসবাসায় থাকতেন।

একই মেসের বাসিন্দা রুবাইয়াত হোসেন জানান, গত কয়েকদিন ধরে সবুজ আহমেদ ঠিকমতো খাওয়া-দাওয়া করছিলেন না এবং একবার মাথা ঘুরে পড়েও গিয়েছিলেন। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে তিনি নিচে গেলেও পরে ঘরে ফিরে দরজা বন্ধ করে দেন। সকাল ১০টার দিকে ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।

আইনি পদক্ষেপ

কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. আহাদুজ্জামান জানান, ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

ফরিদপুরে রিচম্যান শোরুম ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:১৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫