ফরিদপুরে ৩ ইটভাটায় অভিযান, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ১১:৫০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
- / 243
ফরিদপুর জেলা প্রশাসন গত বুধবার বিকেলে জেলার তিনটি ইটভাটায় অভিযান চালিয়েছে। অবৈধভাবে কাঁচামাল পোড়ানোসহ বিভিন্ন অপরাধে ইটভাটাগুলোকে মোট সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজিদ-উল-মাহমুদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক, পরিদর্শক, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন।
ফরিদপুর সদর উপজেলার বাহিরদিয়া এলাকার মেসার্স ফ্যানকো ব্রিকস ইন্ডস্ট্রিজকে ২ লাখ টাকা, শিবরামপুর এলাকার পিএমবি ব্রিকসকে ২ লাখ টাকা এবং মুড়ারীদহ এলাকার মেসার্স এআরএম ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও জেলা পুলিশের সমন্বয়ে গঠিত টিমের নেতৃত্বে ফরিদপুরের বিভিন্ন উপজেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।



















