মোটরসাইকেল কিনে না দেওয়ায়, ফরিদপুরে যুবকের আত্মহত্যা
- আপডেট সময় : ০৫:৫০:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / 405
ফরিদপুর সদরপুরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় রিফাত হোসেন (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
জানা গেছে, গত ২৭ মার্চ দুপুর আনুমানিক ১টার সময় রিফাত হোসেন তার পিতা মোঃ সাইফুল ইসলাম খানের কাছে এবারের ঈদে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য চাপ দেন। কিন্তু তার পিতা মোটরসাইকেল কিনে দিতে রাজি হননি।
আত্মহত্যার চেষ্টা ও হাসপাতালে ভর্তি:
এই বিষয় নিয়ে রিফাত তার পিতার সাথে রাগারাগি করে মনের কষ্টে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় বিষপান করার পর তার মা দেখে ফেললে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
সেখানে অবস্থা খারাপ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য গতকাল ২৯ মার্চ ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ৩০ মার্চ সকাল ১১টার দিকে তিনি মারা যান।
মৃত্যুদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। এ ব্যাপারে সদরপুর থানা পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।











