ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

“শেখ হাসিনাতেই আস্থা” লেখা লিফলেট বিতরণ; নিক্সন চৌধুরীসহ ৬ জনের নামে মামলা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 135

ফরিদপুরের সদরপুর উপজেলায় ‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা লিফলেট বিতরণকালে স্থানীয় জনতা তৃণমূল বিএনপির নেতা প্রিন্স চৌধুরী(৪২) নামের এক যুবকে পিটিয়ে পুলিশে দেয়া । লিফলেট বিতরণের ঘটনায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন ও সাবেক দুই উপজেলা চেয়ারম্যানসহ ৬ জনের নামে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১০/ ১২ জনকে আসামি করা হয়েছে।

গত সোমবার (৩ফেব্রুয়ারি ) সদরপুর থানার উপ-পরিদর্শক (এস আই নি:)  মো: মামুনুর রশিদ বাদি হয়ে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চত করে সদরপুর থানা পুলিশ জানায়, লিফলেট বিতরণের ঘটনায় প্রিন্স চৌধুরীর সহযোগী হিসেবে ফরিদপুর-৪ আসনের সাবেক সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন, সাবেক উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল ও কাজী শফিকুর রহমানসহ ৬ জনকে আসামী করে করা হয়।

গত রবিবার (২ ফেব্রæয়ারী) সন্ধ্যায় উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জয় বাংলা বাজারে শেখ হাসিনার ছবি সংবলিত ‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা লিফলেট বিতরণকালে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয় জনতা। এ সময় তার কাছে থাকা বেশ কিছু লিফলেট জব্দ করে পুলিশ।

সদরাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব হোসেন জানান, সরকার উৎখাতের লক্ষে লিফলেট বিতরণ করার অপরাধে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়েছে।

ট্যাগস :

“শেখ হাসিনাতেই আস্থা” লেখা লিফলেট বিতরণ; নিক্সন চৌধুরীসহ ৬ জনের নামে মামলা

আপডেট সময় : ০৩:১৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫