স্বামী- স্বজনদের নির্যাতনের প্রতিবাদে তন্দ্রার সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৩:৪৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
- / 208
ফরিদপুরের মধুখালীতে স্বামী ও তার পরিবারের নির্যাতনের প্রতিবাদে গৃহবধু তন্দ্রা মন্ডল সংবাদ সম্মেলন করেছেন। ২৩ মে বৃহস্পতিবার বিকেল ৩ টায় উপজেলার গাজনা ইউনিয়নের চর – লাউজানা গ্রামের নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগি দুলাল মন্ডলের কন্যা তন্দ্রা মন্ডল।
তন্দ্রা মন্ডল তার বক্তব্যে বলেন হিন্দু রিতি অনুযায়ী পারিবারিক ভাবে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বড়াইলদাহ গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে প্রদীপ কুমার বিশ্বাসের সাথে ২৭ অক্টোবর ২০২০ সালে বিয়ে হয়। বিয়ের অল্প কিছু দিন পরই প্রদীপের আসল রুপ বেরিয়ে আসে। নানা কৌশলে যৌতুক দাবী করে, সেইসাথে তার পরিবার আমার ওপর অমানবিক নির্যাতন করে।
প্রদীপ ফায়ার সার্ভিসে চাকুরীর সুবাদে ঢাকায় অবস্থান করে। তন্দ্রা বলেন, প্রদীপ একজন চালাক, প্রতারক ও বাটপার প্রকৃতির লোক, সে বিভিন্ন মেয়েদের সাথে ছলচাতুরি করছে। সে এখন একজন মুসলিম নারীর সাথে পরকীয়ায় জরিয়ে আছে । আমি নিজে প্রদীবের কর্মস্থলে গিয়ে তার সত্যতা পেয়েছি। পরকীয়ার কারনে আমাকে অবহেলা এবং নির্যাতন করে। প্রতিবাদ করলে ডিভোর্স দেওয়ার হুমকি দিয়ে থাকে। তন্দ্রা আরো বলেন আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার ও আমার স্বামীকে ফিরে পেতে চাই ।



















