অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নিয়ে শায়খ আহমাদুল্লাহ যা বললেন
- আপডেট সময় : ১১:১১:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪
- / 137
ছাত্র-জনতার আন্দোলনের জেরে অবশেষে পতন হয়েছে দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। মার্চ টু ঢাকা কর্মসূচির দিনে দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। ছাত্র-জনতার দাবি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
অন্তর্বর্তীকালীন এই সরকার ব্যবস্থা নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন দেশের জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।
তিনি বলেন, ৭১ এ আমরা স্বাধীনতা পেলেও স্বাধীনতা ধরে রাখতে পারিনি। এবার যেন তার পুনরাবৃত্তি না ঘটে।
তিনি আরও বলেন, ৪৭-এ ভারত ভাগ হয় ধর্মীয় চেতনার ভিত্তিতে। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের সাথে বেঈমানী করেছেন। ৭১-এ দেশ স্বাধীন করেছেন ধর্মপ্রাণ মানুষেরা। কিন্তু ধর্মকে আজো প্রধান প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায় নষ্ট-ভ্রষ্টরা। এ অবস্থার অবসান হতে হবে। আলেম-উলামা ও ধর্মীয় নেতৃত্বের প্রতি বিমাতা সুলভ আচরণ এ দেশের অন্যতম একটি বৈষম্য। এ বৈষম্যের অবসান হতে হবে।





















