ঢাকা ১০:১৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়লো লাল-সবুজের মেয়েরা: প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 373

ঐতিহাসিক এক মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ নারী ফুটবল দল। আজ (বুধবার, ২ জুলাই) মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে সাবিনা-কৃষ্ণারা। ঋতুপর্ণার জোড়া গোলেই নিশ্চিত হলো এই সাফল্য।

এই জয়ে ‘সি’ গ্রুপ থেকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। একই দিনে গ্রুপের অন্য ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করে। ফলে ২ ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট, যা মূলপর্বে ওঠার জন্য যথেষ্ট। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ফুটবল।

গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, শেষ ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতা

টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, হেড টু হেড বিবেচনায় বাংলাদেশ মিয়ানমারকে হারানোয় বাংলাদেশই গ্রুপ সেরা হিসেবে গণ্য হবে। এমনকি যদি বাংলাদেশ তাদের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে হেরেও যায় এবং মিয়ানমার বাহরাইনকে হারায়, তাহলেও দুই দলের পয়েন্ট সমান ৬ হলেও হেড টু হেড রেকর্ডের কারণে বাংলাদেশই এগিয়ে থাকবে। ফলে আজই বাংলাদেশের এশিয়া কাপের মূলপর্ব নিশ্চিত হয়ে গেছে।

রোমাঞ্চকর বাহরাইন-তুর্কমেনিস্তান ম্যাচ

বাহরাইন ও তুর্কমেনিস্তানের মধ্যকার ম্যাচটি ছিল বেশ উত্তেজনাপূর্ণ। ম্যাচের শেষ দিকে তুর্কমেনিস্তান ২-১ গোলে এগিয়ে গিয়েছিল। তুর্কমেনিস্তান যদি সেই ম্যাচটি জিততো, তাহলে বাংলাদেশকে পরবর্তী ম্যাচে ন্যূনতম ড্র করতে হতো, কারণ সেক্ষেত্রে তাদেরও ৬ পয়েন্ট পাওয়ার সুযোগ থাকত। আবার, মিয়ানমার যদি শেষ ম্যাচে বাহরাইনকে হারাতো, তখন তিন দলেরই ৬ পয়েন্ট হওয়ার সম্ভাবনা থাকত, যা গ্রুপটিকে এক জটিল সমীকরণে ফেলে দিতো। তবে এই ড্রয়ের ফলে বাংলাদেশের পথ মসৃণ হয়েছে।

৫ জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতা মাত্র। সেই ম্যাচে হারলেও বাংলাদেশের এশিয়া কাপ খেলার পথে আর কোনো বাধা থাকবে না। ঋতুপর্ণার দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ নারী ফুটবল দলের এই অর্জন নিঃসন্দেহে দেশের ফুটবলের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করলো।

ইতিহাস গড়লো লাল-সবুজের মেয়েরা: প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ

আপডেট সময় : ১০:৩৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫