নতুন ফর্মুলা অনুযায়ী জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
কমলো ডিজেলে অকটেনে ও পেট্রোলের দাম
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৭:৫৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / 285
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ চালু করেছে সরকার। দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের ঘোষিত প্রজ্ঞাপনে জ্বালানি তেলের দাম কমেছে।
অকটেনের দাম ১৩০ টাকা থেকে ৪ টাকা কমিয়ে ১২৬ টাকা, পেট্রোলের দাম ১২৫ টাকা ৩ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম ১০৯ টাকা থেকে ৭৫ পয়সা কমিয়ে ১০৮ টাকা ২৫ পয়সা করা হয়েছে।
নতুন দাম বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।
ফর্মুলা বা গাইডলাইন অনুসারে এখন থেকে প্রতি মাসেই জ্বালানি তেলের আমদানি বা ক্রয়মূল্যের আলোকে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।


























