ছাত্র শিবিরের উদ্যোগে ফরিদপুর পলিটেকনিকে নবীন বরণ অনুষ্ঠান
ফরিদপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ০৫:৩২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- / 210
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে দেশপ্রেমিক ও নৈতিকবান হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সোমবার সকালে ইনস্টিটিউটের ইসলামিক ছাত্র শিবিরের উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইয়ুবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদেরকে দেশের জন্য নিবেদিতপ্রাণ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তারা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য তাদের সৃষ্টিকর্তা, পিতা-মাতা এবং দেশের প্রতি ভালোবাসা রাখতে হবে।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গড়ে তোলার জন্য ইসলাম শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন ও হাদিসের আলোকে জীবন গড়ে তুলতে হবে।



















