ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে জসীম মেলার শুভ উদ্ভোদন

শেখ সালমান আহমেদ, ফরিদপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৩৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
  • / 278

ফরিদপুরে আজ থেকে শুরু হয়েছে জসীম পল্লী মেলা। জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে পল্লিকবি জসীম উদ্দীনের বাড়ি-সংলগ্ন জসীম উদ্যানে কুমার নদের পাড়ে ১৯ দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। ২রা ফেব্রুয়ারী, ১৯শে মাঘ, ১৪৩০ বঙ্গাব্দ, জসীম উদ্যানে স্থাপিত জসীম মঞ্চে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা পল্লিকবির জামাতা ড. তৌফিক – ই – ইলাহী চৌধুরী (বীর বিক্রম) মহোদয় এর আগে দুপুর ১২.০০ ঘটিকায় মহোদয় কে সার্কিট হাউজে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উক্ত অনুষ্ঠানের সভাপতি জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর। এরপর প্রধান অতিথি মহোদয়কে পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোর্শেদ আলম পিপিএম এর উপস্থিতিতে জেলা পুলিশ ফরিদপুরের সশস্ত্র ফোর্সের হাউজ গার্ড প্রদান করা হয়। সার্কিট হাউজ থেকে প্রধান অতিথি ও সকল কর্মকর্তাবৃন্দ বেলা ০৩.০০ ঘটিকায় জসীম পল্লী মেলায় উপস্থিত হয়ে মেলার শুভ উদ্ভোদন করে কবি জসীম উদিদনের কবরে পুষ্পস্তবক অর্পণ করে কবর জিয়ারত করেন। এরপর কবি জমীম উদ্দীন যাদুঘর পরিদর্শন করেন। বরেণ্য অতিথি হিসেবে ছিলেন কবি পুত্র জনাব ড. জামাল আনোয়ার, জনাব খুরশিদ আনোয়ার ও কবি কন্যা জনাব আসমা জসীম উদ্দীন তৌফিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল কাদের আজাদ, মাননীয় সংসদ সদস্য, ফরিদপুর-৩, জনাব শাহদাব আকবর, মাননীয় সংসদ সদস্য, ফরিদপুর-২, জনাব মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর, এবং জনাব শাহাদাৎ হোসেন, চেয়ারম্যান, জেলা পরিষদ, ফরিদপুর। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস, ফরিদপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব মোঃ সালাউদ্দিন, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর। এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, গণমাণ্য ব্যক্তিবর্গ ও জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জসীম পল্লী মেলা ২০২৪ উদ্বধোন অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে।

ফরিদপুরে জসীম মেলার শুভ উদ্ভোদন

আপডেট সময় : ০৮:৩৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪