জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক ওরিয়েন্টেশন দুর্নীতি প্রতিরোধের অঙ্গীকার
- আপডেট সময় : ০৩:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
- / 247
০৩ জুলাই ২০২৪: শুদ্ধাচার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে দক্ষতা উন্নয়ন ও করণীয় বিষয়ক এক ওরিয়েন্টেশন ০৩ জুলাই ২০২৪ (বুধবার) ফরিদপুরের এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ্ এর প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) ফরিদপুর এ ওরিয়েন্টেশনের আয়োজন করে। সনাক সদস্য এবং সনাক’র তত্ত্বাবধায়নে তরুনদের দুর্নীবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সার্পোট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গ্রপের সদস্যরা এ ওরিয়েন্টেশনে অংশ নেয়।
ওরিয়েন্টেশনটি উদ্ধোধন করেন সনাক সহ-সভাপতি পান্না বালা এবং বিভিন্ন সেশন সঞ্চালনা করেন টিআইবি’র টিআইবি’র কো-অর্ডিনেটর মো: আতিকুর রহমান। এতে জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ পরিচিতি, প্রেক্ষাপট. অন্তর্ভূক্ত প্রতিষ্ঠানসমূহ, বাস্তবায়নের প্রধান টুলস, টেকসই উন্নয়ন অভীষ্ট পরিচিতি, লক্ষ্যমাত্রা ও উপাদানসমূহ, টেকসই উন্নয়ন অভীষ্ট ১৬ এর দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় এর প্রয়োগ কৌশল ও গুরুত্ব, টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
ওরিয়েন্টেশনে সমাপনী বক্তব্য রাখেন সনাক সদস্য ও সাবেক সভাপতি অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সদস্য ও সাবেক সভাপতি অধ্যাপক আলতাব হোসেন, রমেন্দ্র নাথ রায় কর্মকার, সনাক সহ-সভাপতি মনোয়ারা মোর্শেদা, সনাক সদস্য মাহবুবুর রহমান। টিআইবি-এর ক্লাস্টার কোঅর্ডিনেটর মাহান-উল-হক প্রমূখ।
মুক্ত আলোচনায় সনাক সদস্য গোবিন্দ বাগচী, রিসালাতুননাহার, মন্জুয়ারা স্বপ্না, ইয়েস দলনেতা আম্বিয়া হক আনমি, সহ-দলনেতা এস এম রাকিবুল ইসলাম ,স্বর্ণা কর্মকার, ইয়েস সদস্য সজল, আলামিন, পার্থ, জাহিদ হোসেন শান্ত আফসানা মিমি, মুন্নী সুলতানা, ধ্রুব দেবনাথ এসিজি সদস্য সাদিয়া হোসেনসহ ৬০ জন অংশ নেন। আলোচনায় অংশ নিয়ে বক্তারা ওরিয়েন্টেশন প্রদানের জন্য টিআইবিকে ধন্যবাদ জানান ও জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে সনাক-ইয়েস একযোগে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন।











