ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দলবদলের হাটে কদরের হাই ভ্যালু: ফরিদপুরে লীগ নেতা এখন জিয়া মঞ্চের যুগ্ম সম্পাদক!

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 467

স্বেচ্ছাসেবকলীগের নেতা হিসেবে পরিচিত কামরুজ্জামান কদরকে এবার দেখা যাচ্ছে একেবারে ভিন্ন রাজনৈতিক পরিচয়ে। তিনি এখন ‘জিয়া মঞ্চ’ ফরিদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এ তথ্য বৃহস্পতিবার (৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ফেসবুক পোস্টে কেন্দ্রীয় অনুমোদনপত্র

‘আলমগীর কবির’ নামের একটি ফেসবুক আইডিতে কদরকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেওয়া হয়। সেখানে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির একটি অনুমোদনপত্রও প্রকাশ করা হয়, যাতে স্বাক্ষর রয়েছে সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেনের।

জেলা কমিটিতে আরও দুই নেতা

ওই চিঠি অনুযায়ী, ফরিদপুর জেলা জিয়া মঞ্চের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ ইব্রাহিম হোসেন।

স্বেচ্ছাসেবকলীগের পরিচয় থেকে বিতর্কিত রূপান্তর

তথ্যমতে, ২০২১ সালের ৫ ডিসেম্বর আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে কামরুজ্জামান কদরসহ সেলিমুজ্জামান সেলিম এবং হারিচুর রহমান সোহান দায়িত্ব পান সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে। বর্তমানে সেই কমিটির সদস্য হারিচুর রহমান সোহান কারাগারে আছেন।

জিয়া মঞ্চের সতর্ক বার্তা

এ বিষয়ে জানতে চাইলে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন বলেন, “জিয়া মঞ্চ একটি জাতীয় সংগঠন। আমরা দেশজুড়ে কমিটি গঠন করছি। যদি কোনো ফ্যাসিস্ট ব্যক্তি গোপনে প্রবেশের চেষ্টা করে এবং আমরা তা জানতে পারি, তাহলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

দলবদলের হাটে কদরের হাই ভ্যালু: ফরিদপুরে লীগ নেতা এখন জিয়া মঞ্চের যুগ্ম সম্পাদক!

আপডেট সময় : ০৩:৪৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫