ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, বোনের শ্বশুর আটক

মাগুরা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / 543

মাগুরায় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা নিজনান্দুয়ালী চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বোনের শ্বশুর হিটু শেখকে (৫০) আটক করেছে পুলিশ।

শিশুটির অবস্থা ও চিকিৎসা:

প্রতিবেশীরা জানান, গত চার দিন আগে পার্শ্ববর্তী জারিয়ারটাক গ্রাম থেকে শিশুটি তার বোন দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে শিশুটির বোনের কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন দেখতে পায়। পরে তাকে মাগুরা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পুলিশের পদক্ষেপ ও তদন্ত:

ঘটনাস্থল পরিদর্শন শেষে মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, প্রাথমিকভাবে ধর্ষণের অভিযোগে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অচিরেই বিস্তারিত ঘটনা প্রকাশ করা হবে।

এলাকাবাসীর প্রতিক্রিয়া:

ঘটনাটি জানার পর এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, বোনের শ্বশুর আটক

আপডেট সময় : ১২:০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫