নগরকান্দায় স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা
- আপডেট সময় : ০৪:৪৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
- / 163
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামে স্বামীর পরকীয়ার জের ধরে নিজের গলা নিজেই কেটে মৃত্যুবরণ করলেন স্ত্রী মুক্তা বেগম। বুধবার দিবাগত রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে। তার স্বামীর নাম আরিফ চৌধুরী। নিহত মুক্তার এক ছেলে দুই মেয়ে নিয়ে সংসার ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত মুক্তা বেগমের স্বামী আরিফ চৌধুরীর এলাকায় একটি প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল,আর এই পরকীয়ার জের ধরে বুধবার দিবাগত রাত তিনটার দিকে নিজের গলা নিজেই দেশিও অস্ত্র (চাকু)দিয়ে কাটেন মুক্তা বেগম,এরপর পরিবারের লোকজন রান্নাঘর থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়,সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়,ঢাকায় নেয়ার পথে ভাঙ্গা নগরকান্দার মধ্যবর্তী একটি স্থানে তার মৃত্যু হয়, পরে তার লাশ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে আসে।
পুলিশ আজ সকালে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়,পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেন শৈলেন চাকমা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল ও নগরকান্দা থানার অফিসার্স ইনচার্জ সফর আলী।



















