ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুরে গোসল করতে গিয়ে পেলেন দুই ভাইয়ের লাশ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 233

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা এলাকার উকিল বাড়িতে পুকুরে গোছল করতে গিয়ে লাশ দেখতে পান এক যুবক।

মৃত দুইজন ওই বাড়ির মো. রাকিবের ৭ বছরের ছেলে মো. জুনায়েদ এবং মো. আনাছের ৮ বছরের ছেলে মো. শাহিদ। তারা একে অপরের খালাত ভাই।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে গোসল করতে যায় ওই দুই শিশু। এর কিছুক্ষণ পর ওই বাড়ির মনির নামে এক যুবক পুকুরে গোসল করতে নামলে একজনকে ডুবন্ত অবস্থায় দেখে উদ্ধার করেন। পরে তিনি ডাকচিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে পুকুর থেকে অপর শিশুকেও উদ্ধার করেন। এরপর তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, একসঙ্গে দুই শিশুর মৃত্যু একটি মর্মান্তিক ঘটনা। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কোনো অভিযোগ না থাকায় শিশু দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

পুকুরে গোসল করতে গিয়ে পেলেন দুই ভাইয়ের লাশ

আপডেট সময় : ০৯:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫