ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী আবু মু: আহসান কামাল আর নেই
ফরিদপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ০২:৫০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / 135
ফরিদপুর শহরের ঝিলটুলি মসজিদ বাড়ি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আবু মু: আহসান কামাল আর নেই। মঙ্গলবার সকাল ১১টায় তিনি ৬০ বছর বয়সে বার্ধক্যজনিত অসুস্থতায় নিজ বাসায় ইন্তেকাল করেন।
বাদ আছর ফরিদপুর চক বাজার জামে মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হয় এবং পরে আলীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুম কামাল ফরিদপুরের প্রভাবশালী দৈনিক গণমন পত্রিকার নির্বাহী সম্পাদক তমিজউদ্দীন তাজের ছোট ভাই ছিলেন। মৃত আব্দুস সালামের পুত্র হিসেবে তিনি ফরিদপুর শহরে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক কন্যা রেখে গেছেন।



















