ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ ডাকাত গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • / 170

ফরিদপুরে আন্তঃজেলা ডাকাতদলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছোরা, দু’টি লোহার রড, একটি লোহার হাতুড়ি ও একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ফরিদপুরের জেলা সদরের পরমানন্দপুর এলাকার আতিয়ার শেখ (৩৮), নারায়নগঞ্জের আড়াইহাজারে উপজেলার লক্ষ্মীপুর এলাকার মো: কবির হোসেন (৪৩), একই উপজেলার জালাকান্দী এলাকার সাইদুল ইসলাম (৪১), ওই উপজেলার কাইমপুর এলাকার হৃদয় (৩৫), শরীয়তপুরের ডামুড্যা উপজেলার চর বয়রা এলাকার মো: সাইফুল ইসলাম (২৭) ও ওই উপজেলার চরনারায়নপুর এলাকার ফরহাদ হোসেন (৩২)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জানান, প্রথমে ডাকাত চক্রের ওই সদস্যদের তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত ও তাদের অবস্থান চিহ্নিত করা হয়। পরে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত চক্রের সদস্য। তারা দিনের বেলায় শ্রমিকের রুপ ধারন করেন, আর রাত হলে বিভিন্ন বাড়িতে ডাকাতি করেন। গ্রেফতারকৃতদের মধ্যে কবির হোসেনের নামে সাতটি, সাইদুল ইসলামের নামে নয়টি, হৃদয়ের নামে পাঁচটি ও সাইফুল ইসলামের নামে একটি মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, সংঘবদ্ধ এই আন্তঃজেলা ডাকাত দলের বিষয়ে আরো তথ্য জানতে আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ১৩ জুন দিবাগত রাতে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের গোসাই ভাবুকদিয়া এলাকার একটি বাড়িতে ঘরের দরজা ভেঙে রুমে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ১৪ জুন কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে অভিযানে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে গ্রেফতার করলো পুলিশ।

ট্যাগস :

ফরিদপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ ডাকাত গ্রেফতার

আপডেট সময় : ০৬:০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪