ফরিদপুরে একই নম্বরের দুটি বাস জব্দ, আওয়ামী লীগ নেতার বিপাকে
- আপডেট সময় : ০৮:০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 236
ফরিদপুরে একই নম্বর প্লেট ব্যবহার করে দুটি বাস চালানোর অভিযোগে বাস দুটি জব্দ করা হয়েছে। শনিবার ছাত্র-জনতার অভিযোগের ভিত্তিতে ফরিদপুর ট্রাফিক পুলিশ এই অভিযান চালিয়েছে।
জানা গেছে, ফরিদপুর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হক দীর্ঘদিন ধরে এই জালিয়াতি চালিয়ে আসছিলেন। তিনি জনসেবা পরিবহণ ও আপন পরিবহণ নামে দুটি বাসকে একই নম্বর প্লেট ব্যবহার করে ফরিদপুর থেকে ঢাকা ও খুলনা রুটে চালাতেন।
স্থানীয় বাসচালক ও যাত্রীরা জানান, দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যকলাপ চলছিল এবং এতে যাত্রীরা বিভ্রান্ত হচ্ছিলেন।
ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তা খুরশিদ আলম জানান, একই নম্বরের দুটি বাস চালানো যানবাহন রেজিস্ট্রেশন আইনের স্পষ্ট লঙ্ঘন। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাস দুটির মালিক নাজমুল হক এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি স্বীকার করেছেন যে তার কাজটি ভুল হয়েছে।



















