ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে জামায়াতের কার্যালয়ে পুলিশের তল্লাশী ১২টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

রাশেদুল হাসান কাজল, ফরিদপুর:
  • আপডেট সময় : ১০:১৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • / 170

ফরিদপুরে জেলা জামায়াতের কার্যালয়ে তল্লাশী করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটার দিকে থেকে এ তল্লাশী অভিযান শুরু হয়। অভিযান চলে বিকেল প্রায় সাড়ে চারটা পর্যন্ত।

অভিযানকালে বিভিন্ন ধরনের পুস্তক, চাঁদার রশিদ, চেক বই এর পাশাপাশি ১২টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ এমদাদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহউদ্দিন, ফরিদপুর কোতয়ালী থানার ওসি মো. হাসানুজ্জামান প্রমুখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানকালে পুলিশ চার কক্ষ বিশিষ্ট ওই কার্যালয়ের বিভিন্ন কক্ষে তল্লাশী চালায়। তল্লাশীর এক পর্যায়ে একটি কক্ষে একটি কার্টন বক্সে রাখা সাতটি এবং চিলে কোঠায় ওঠার সিড়ির পাশে একটি ঝুলন্ত ব্যাগে রাখা পাঁচটিসহ মোট ১২টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করে। এর মধ্যে নয়টি লাল রঙের টেপ এবং তিনটি কালোরঙের টেপ পেচানো রয়েছে।

তল্লাসী শেষে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, তালা ভেঙ্গে জেলা জামায়াত অফিসে এ অভিযান পরিচালনা করে পুলিশ। ওই সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়নি। তবে ১২টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলি পরীক্ষা-নীরিক্ষা করে পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

ফরিদপুরে জামায়াতের কার্যালয়ে পুলিশের তল্লাশী ১২টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

আপডেট সময় : ১০:১৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪