ঢাকা ০২:১৪ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে জ্বালানি তেলে কারচুপি, সিলগালা স্বাধীন ফিলিং স্টেশন

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 362

ফরিদপুরের বোয়ালমারীতে ওজনে জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে মেসার্স স্বাধীন ফিলিং স্টেশনকে সিলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় অভিযান চালিয়ে ফিলিং স্টেশনটি সিলগালা করা হয়।

পুরনো অভিযোগের সত্যতা মিলল অভিযানে

বিএসটিআই ও স্থানীয় সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ওজনে কম দেওয়ার অভিযোগ জানিয়ে আসছিলেন ভোক্তারা। অভিযানের সময় এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়।

অকটেন, পেট্রোল ও ডিজেলে ভয়াবহ ঘাটতি

পরীক্ষায় দেখা যায়, ফিলিং স্টেশনে অকটেন প্রতি ১০ লিটারে ৮০০ মিলিলিটার এবং পেট্রোল প্রতি ১০ লিটারে ২২০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল। এছাড়া ডিজেলের পরিমাণেও ঘাটতি লক্ষ্য করা যায়। এসব অনিয়মের প্রেক্ষিতে স্বাধীন ফিলিং স্টেশনের তিনটি ইউনিট সিলগালা করা হয়।

মালিকের মোবাইল নম্বর বন্ধ

এ বিষয়ে বক্তব্য জানতে মেসার্স স্বাধীন ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী সদানন্দের মোবাইলে যোগাযোগ করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

বিএসটিআই বলছে, নিয়মিত অভিযানের অংশ

ফরিদপুর বিএসটিআইয়ের উপপরিচালক ও অফিস প্রধান মো. কামাল হোসেন জানান, “এটি আমাদের নিয়মিত দায়িত্বের অংশ। পাম্পটিতে অভিযান চালিয়ে পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাপ করে কম পাওয়া যায়। পরে তাৎক্ষণিকভাবে তিনটি ইউনিটই সিলগালা করা হয়েছে।”

ফরিদপুরে জ্বালানি তেলে কারচুপি, সিলগালা স্বাধীন ফিলিং স্টেশন

আপডেট সময় : ১২:২৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫