ফরিদপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
- / 159
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফরিদপুর জেলা ও মহানগর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১ অক্টোবর) ফরিদপুর শহরের ঝিলটুলীতে জেলা বিএনপির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শাহজাদা খান স্বপনের সভাপতিত্বে এবং রফিকুল ইসলাম রনির সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) সদস্য সচিব ও ডিইএবের মহাসচিব সাখাওয়াত হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিইবি ফরিদপুর জেলা শাখার সভাপতি শামসুদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সবুজ।
সম্মেলনে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ফরিদপুর জেলা মহানগর বিএনপির সদস্যসচিব মিরাজ খান, জেলা যুবদল সভাপতি মোহাম্মদ রাজীব হোসেন রাজিব, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর কৃষক দলের সভাপতি এ্যাড. মামুনুর রশিদ মামুন ও সদস্য সচিব জহুরুল ইসলাম জহির, মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক এবং জেলা ছাত্রদলের সহ সভাপতি আব্দুল আল মামুন রতন, পৌর কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন ইয়াদ, জেলা ছাত্রদল সহ-সভাপতি নিশান মাহমুদ ফিরোজ অনিক আহমেদ মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিবলী।এসময় জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলের নেতারা ও সাধারণ ডিপ্লোমা প্রকৌশলীরা।
প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন বলেন, জাতীয়তাবাদী আদর্শের অনুপ্রাণিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একত্রিত হয়ে বৈষম্যহীন সামাজিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সামাজিক মান উন্নয়ন করতে হবে। বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসনব্যবস্থায় দেশ গড়ার হাতিয়ার হিসেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সম্মাননা দিয়েছিলেন।
বর্তমান দেশের প্রেক্ষাপটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সার্বিক উন্নয়নের স্বার্থে এবং একত্রীকরণে সৈয়দ আদনান হোসেন অনুকে উপদেষ্টা করে ফরিদপুর জেলা ও মহানগর ডিইএব কমিটিতে শাহজাদা খান স্বপন আহ্বায়ক ও শহিদুল হক টুটুলকে সদস্য সচিব এবং মহানগর শাখায় রফিকুল ইসলাম রনিকে আহ্বায়ক ও জিয়াউদ্দিন হিরককে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়। ওই কমিটির নেতাদের জাতীয়তাবাদী আদর্শের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একত্রিত করে অতিসত্ত্বর কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।



















