ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ডিমের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে বিভিন্ন বাজার ও আড়তে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ক্রয়-বিক্রয় রসিদ না থাকাসহ নানা অনিয়মের কারণে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফরিদপুরে ডিমের বাজারে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • / 145

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ অভিযান পরিচালনা করে ফরিদপুর বাজারে মিতালী ট্রেডার্স এবং একতা টেড্রার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই জরিমানা করেন।

অভিযানকালে জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, শহরের বিভিন্ন বাজারে তদারকি করা হয়। ডিমের দাম বাড়তি নেয়া, ক্রয়-বিক্রয় রসিদ না থাকা, মূল্যতালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মিতালী ট্রেডার্স এবং একতা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ডিমের বাজার স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

ফরিদপুরে ডিমের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে বিভিন্ন বাজার ও আড়তে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ক্রয়-বিক্রয় রসিদ না থাকাসহ নানা অনিয়মের কারণে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফরিদপুরে ডিমের বাজারে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০৩:৫১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪