ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে তারুণ্যের উৎসব: ক্রীড়া প্রতিযোগিতায় মুখরিত জেলা স্কুল মাঠ

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 126

আজ বুধবার, ফরিদপুর জেলা স্কুল মাঠে আয়োজিত অ্যাথলেটিকস ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই প্রতিযোগিতাটি ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া অফিসার আল-আমিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। বালক ও বালিকাদের জন্য মোট ১৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও, জলডাঙ্গা, চকলেট মুখে দৌড়, মোরগ লড়াই, ঝুড়িতে বল নিক্ষেপসহ বিভিন্ন গ্রামীণ খেলাধুলায় প্রতিযোগীরা তাদের প্রতিভা দেখান।

প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে প্রধান অতিথি শিক্ষার্থীদের ক্রীড়াচেতনা জাগিয়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ক্রীড়া শুধু শারীরিক স্বাস্থ্যই নয়, মানসিক স্বাস্থ্যের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্যাগস :

ফরিদপুরে তারুণ্যের উৎসব: ক্রীড়া প্রতিযোগিতায় মুখরিত জেলা স্কুল মাঠ

আপডেট সময় : ১২:০৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫