ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন

শেখ সালমান আহমেদ, ফরিদপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:১২:১০ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • / 130

ফরিদপুরে ০৩ আগস্ট ২০২৪ (মঙ্গলবার) কৃষ্ণনগর ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) ফরিদপুরের আয়োজনে “দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন আয়োজন করা হয়।

সভায় দুর্নীতিবিরোধী স্বেচ্ছাব্রতী সংগঠন সনাক, তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সার্পোট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে কমিউনিটি ভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠন অ্যাকটিভ সিটিজেন গ্রুপে (এসিজি)’র ২২ জন সদস্য অংশ নেয়।

সনাক সহ-সভাপতি মনোয়ারা মোর্শেদা চৌধুরীর সভাপতিত্বে সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর গোলাম মোস্তফা ।ওরিয়েন্টেশনে টিআই ও টিআইবি পরিচিতি, এসিজি’র লক্ষ্য ও উদ্দেশ্য, জেন্ডার সংবেদনশীলতা, টিআইবি’র নৈতিক আচরণবিধি, যৌন হয়রানির অভিযোগ ও প্রতিকার এবং সুরক্ষা নীতিমালা নিয়ে আলোচনা করা হয়।মুক্ত আলোচনায় এসিজি সদস্য  অংশগ্রহণ করেন তিথিকা সরকার, মো: রেজাউল করিম, রেখা সুলতানাসহ আরও অনেকে তাদের মতামত প্রকাশ করেন এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে তাদের একাত্মতার কথা প্রকাশ করেন।

আলোচনা শেষে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান সনাক সদস্য গোবিন্দ বাগচী। সভায় আরও উপস্থিত ছিলেন কৃজ্ঞনগর উপ স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডা: নুসরাত ফারহানা, কৃজ্ঞনগর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা ঝর্ণা রানী কুন্ডু। তারা সকলে টিআইবি ও সনাক কর্তৃক গঠিত এসিজিকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মুক্ত আলোচনায় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রগুলো সময়মতো খোলা ও বন্ধ করা, অপর্যাপ্ত সংখ্যক স্টাফ, চাহিদার তুলনার কম ঔষুধ সরবরাহ , ঔষুধ প্রদানের ক্ষেত্রে ঔষুধ সেবনের নির্দেশনা, দৃশ্যমান স্থানে তথ্য প্রদানকারী কর্মকর্তার তথ্য না থাকা, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নিয়ে বক্তারা এই ধরণের আয়োজনের জন্য টিআইবিকে ধন্যবাদ জানান ও স্থানীয় পর্যায়ে দুনীতিবিরোধী আন্দোলন বাস্তবায়নে সনাক-ইয়েস-এসিজি একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :

ফরিদপুরে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন

আপডেট সময় : ০১:১২:১০ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪