ফরিদপুরে পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ১১:৫৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / 693
ফরিদপুরের কমলাপুরে ডিআইবি বটতলা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে ফরিদপুর শহরের ডিআইবি বটতলার সরদারপাড়া সড়কের (কালী মন্দিরের বিপরীতে) বদরের পুকুর থেকে মুক্তার হোসেন (৫৩) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়।
নিহতের পরিচয় ও পরিবারের ভাষ্য:
নিহত মুক্তার হোসেনের পিতার নাম আব্দুর রাশেদ। পুকুরপাড়ের নিজ জমিতে কাজ করতে এসে স্ট্রোক করে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি শারীরিকভাবে আগে থেকেই অসুস্থ ছিলেন এবং তার হার্টে পূর্বে থেকেই তিনটি রিং পড়ানো ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য লাশটিকে ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





















