ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে প্রেম-প্রতারণার ফাঁদে ধরা পড়লো ভুয়া মেজর

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 484

ফরিদপুরে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে প্রতারণা করা এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ৩টার দিকে সেনাবাহিনীর ১৫ আর ই ব্যাটালিয়নের সহায়তায় এই প্রতারককে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. আমিনুল ইসলাম আপন (৩৭)। তিনি পাবনা জেলার ফরিদপুর থানার পাঁচ পুংলি গ্রামের মৃত আলেফ মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ফেসবুকে নিজেকে ‘মেজর’ পরিচয় দিয়ে পরিচিত হন মধুখালী উপজেলার ২৮ বছর বয়সী এক তরুণীর সঙ্গে। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

ওই তরুণী জানান, দীর্ঘদিন কথোপকথনের পর গত রমজানে আমিনুল ইসলাম তার কাছ থেকে ৯০ হাজার টাকা নেন। প্রতিশ্রুতি অনুযায়ী সময়মতো ওই টাকা ফেরত না দেওয়ায় সন্দেহের জন্ম হয়। এরপর প্রতারকের আসল পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে ওই তরুণী নতুন করে তাকে আরও দুই লাখ টাকা দেওয়ার আশ্বাস দিয়ে ফরিদপুরে আসতে বলেন। পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনীর সহযোগিতায় আমিনুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান ,দৈনিক জাগ্রত বাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

ফরিদপুরে প্রেম-প্রতারণার ফাঁদে ধরা পড়লো ভুয়া মেজর

আপডেট সময় : ১০:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫