ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে চিকিৎসকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • / 310

ছবি সংগ্রহীত

ফরিদপুরে বহুতল ভবন থেকে পড়ে ডা. ফিরোজা বেগম (৫৫) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে ঝিলটুলীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

ফিরোজা বেগম ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের চিকিৎসক ডা. নিরঞ্জন কুমার দাসের স্ত্রী।

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে নিজ অ্যাপার্টমেন্ট থেকে ভবনের ছাদে যান ফিরোজা বেগম। এরপর সেখান থেকে তিনি লাফ দিলে মারা যান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, পারিবারিক সূত্রে জানা গেছে, ফিরোজা বেগম দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। বিষয়টি যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

ফরিদপুরে বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে চিকিৎসকের মৃত্যু

আপডেট সময় : ০৫:৫৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪