ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৪
ফরিদপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ০৭:২৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
- / 206
ফরিদপুর-ঢাকা মহাসড়কের নগরকান্দা উপজেলার যুদুনন্দী এলাকায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আর এই ঘটনায় আহত হয়েছে চারজন।
আজ শুক্রবার (৫ জুলাই) বিকেল ৩টায় ফরিদপুরের দিকে যাওয়ার পথে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে ভাঙ্গাগামী একটি পিকআপের এই মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় নিহতরা হলেন দুর্ঘটনাকবলিত পিকআপচালক ও হেলপার। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ওই স্থানীয়রা জানায়, এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হন। আর এই ঘটনায় বাসের চার যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজ অংশ নেয় ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও নগরকান্দা থানা পুলিশ।
দুর্ঘটনার পরে ওই এলাকায় যানজট তৈরি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




















