ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বেসরকারি নার্সিং শিক্ষার্থীদের ইন্টার্নশিপের দাবিতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / 257

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কেমিক্যাল প্র্যাকটিস ও কোর্স সমাপ্তির পর ৬ মাস ইন্টার্নশিপের সুযোগের দাবিতে ফরিদপুরের বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। মঙ্গলবার সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি:

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।

 মানববন্ধনে অংশগ্রহণকারী ও বক্তারা:

এ সময় বক্তব্য রাখেন জেড এম নার্সিং কলেজের প্রভাষক তোহারাব্বি, লিনা খন্দকার এবং শিক্ষার্থীদের মধ্যে রুবাইয়া আক্তার ও আছিয়া আক্তার। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যামাজন নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রসেন রয়, ফরিদপুর ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের জোবায়ের হোসেন, জেড এম নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাবেয়া আক্তার, প্রথম বর্ষের শিক্ষার্থী ফারজানা হক, পূজা রায়, আইডিয়াল নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোনিয়া আক্তার, তন্নী রায়, অর্পিতা হালদার, ঝুম্পা ভৌমিক, নিপা সহ ফরিদপুরের বেশ কয়েকটি বেসরকারি নার্সিং কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।

 শিক্ষার্থীদের দাবি ও বক্তব্য:

এ সময় বক্তারা বলেন, গত ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে অর্থোপেডিক ডাক্তারের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় তারা দুঃখ প্রকাশ করছেন এবং দোষীর সর্বোচ্চ শাস্তি কামনা করছেন। তবে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মহোদয় ফরিদপুরের সকল বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানের সকল ধরনের ক্লিনিক্যাল প্র্যাকটিস ও ইন্টার্নশিপ প্রশিক্ষণ বন্ধ করার আদেশ প্রদান করেন। এমতাবস্থায় একজন শিক্ষার্থীর ব্যক্তিগত আচরণের জন্য প্রায় সহস্রাধিক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই তারা বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীরা ফরিদপুর মেডিকেলে পুনরায় ক্লিনিক্যাল প্র্যাকটিস ও ইন্টার্নশিপ প্রশিক্ষণ করতে চাচ্ছেন। ফরিদপুরের বেসরকারি নার্সিং নার্সিং প্রতিষ্ঠানের চলমান শিক্ষার্থীদের হাতে কলমে ক্লিনিক্যাল প্র্যাকটিস ও কোর্স সমাপ্তের পরে ছয় মাসের ইন্টার্নশিপ প্রশিক্ষণ ফরিদপুর মেডিকেল কলেজে নিয়মিতভাবে পুনরায় করার অনুমোদন প্রদানে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানান তারা।

ফরিদপুরে বেসরকারি নার্সিং শিক্ষার্থীদের ইন্টার্নশিপের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৭:২৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫