ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে চাঁদাবজির অভিযোগ

রাশেদুল হাসান কাজল, ফরিদপুর:
  • আপডেট সময় : ০৬:১৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • / 150

ফরিদপুর সদর ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ রাইসুল ইসলামের বিরুদ্ধে সেবা গ্রহিতার নিকট চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। তার এ কাজের জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়ে ভুক্তভোগী মোঃ রাতুল শেখ।

শহরের গোলালচামট মোল্লাবাড়ি সড়কের মোঃ সোহেল শেখের পুত্র রাতুল শেখ মঙ্গলবার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সম্রাট হোসেনের নিকট এ অভিযোগ প্রদান করেন।

রাতুল শেখ বলেন, আমি আমার জমির নামজারির জন্য প্রায় ১ মাস ধরে অফিসের এ টেবিল থেকে অন্য টেবিলে ঘুরছি। এরকম আরো কয়েকজন একই কাজের জন্য অফিসের টেবিল থেকে টেবিলে ঘুরে বেড়াচ্ছে। কেউ কোন কথা বলে না। অফিসের পিয়নরা বলে আমার কাছে দেন আমি কাজ করে দেই। তাদের কাছে গেলে তারা বলে আরো কিছু অতিরিক্ত টাকা লাগবে কাজ হয়ে যাবে তাহলে। তবে আমি টাকা দিতে রাজি হইনি।

তিনি বলেন, নামজারির জন্য সরকারি ফি লাগে ১১০০ টাকা। আর তারা দাবী করে ১৬০০ টাকা। তিনি বলেন, এই অফিসের বিভিন্ন কর্মচারীর বিরুদ্ধে র্দীঘদিন ধরেই ঘুষ বানিজ্যের অভিযোগ রয়েছে।

তিনি বলেন আজ অফিসে একই কাচজর জন্য ১৫তম বার গেলাম। আজ অফিসের সার্ভেয়ার মোঃ রাইসুল ইসলামের নিয়োগকরা দালাল আমার কাছে এসে কিছু অতিরিক্ত চাঁদা দাবী করে। পরে ছাত্র-জনতার সহায়তায় জেলা প্রশাসক বরাবল লিখিত অভিযোগ প্রদান করেছি।

ফরিদপুর ছাত্র আন্দোরনের অন্যতম নেতা আবরার নাদিম ইতু বলেন, ফরিদপুর সদর ভূমি অফিসের অধিকাংশ কর্মচারীরাই দুনীতির সাথে যুক্ত। তাদের বিরুদ্ধে এ অভিযোগ দীর্ঘদিনের। ফরিদপুর জেলার প্রতিটা ভূমি অফিসেই গ্রাহকরা হয়রানী সিকার হয়। তিনি বলেন, আমরা চাই আজ থেকে নতুন বাংলাদেশে তারা সকলেই যেন সততার সাতে প্রত্যেকটা নাগরিকের জন্য সেবা প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ সম্রাট হোসেন বলেন, আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। সেটা জেলা প্রশাসক বরাবর পঠানো হয়েছে। জেলা প্রশসাক থেকে বিষয়টি তদন্তে শুনানির জন্য নির্দেশ আসছে। এখন শুনানিন চলছে। (নিউজ লেখা পর্যন্ত।) পরবর্তী ব্যবস্থা গ্রহনের কাজ চলছে।

ট্যাগস :

ফরিদপুরে ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে চাঁদাবজির অভিযোগ

আপডেট সময় : ০৬:১৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪