ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে রেললাইন অবরোধ

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 289

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় দফা দাবির বাস্তবায়নের দাবিতে বুধবার সকাল থেকে বিক্ষোভে নেমে আসেন। বিক্ষোভের অংশ হিসেবে তারা রেললাইন অবরোধ করে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটান।

সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণ থেকে একটি মিছিল নিয়ে বের হন এবং শহরের বাইতুল আমান রেলস্টেশন এলাকায় এসে জড়ো হন। সেখানে তারা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন আসলে সেটি আটকে দেন। শিক্ষার্থীদের অবরোধে ট্রেনটি প্রায় ৫ থেকে ৬ মিনিট থেমে থাকে।

পরবর্তীতে পুলিশ ও কলেজ প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেন এবং রেল চলাচল আবার স্বাভাবিক হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, “শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি উপস্থাপন করেছেন। আমরা ও কলেজ কর্তৃপক্ষ একসাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখি এবং আলোচনার মাধ্যমে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।”

পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আক্কাস আলী শেখ বলেন, “শিক্ষার্থীরা যৌক্তিক দাবির ভিত্তিতে আন্দোলন করছে। রেল অবরোধের ঘটনায় পুলিশ ও প্রশাসনের সহায়তায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায় এবং শিক্ষার্থীরা আবার ক্যাম্পাসে ফিরে যায়।”

এই বিক্ষোভের কারণে সাময়িক যানজটের সৃষ্টি হলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

শিক্ষার্থীদের দাবি নিয়ে জানা গেছে, ‘ক্রাফট ইনস্ট্রাক্টর’ পদে নিয়োগ সংক্রান্ত একটি রিটের প্রেক্ষিতে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে আন্দোলনে নেমেছেন। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে এবং আন্দোলন চলমান থাকবে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মেকানিক্যাল বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী বুলবুল আহমেদ মাহিম, কম্পিউটার বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী নাফিজুল রোহান এবং ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী লামীম ইসলামসহ আরও অনেকে।

ট্যাগস :

ফরিদপুরে শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে রেললাইন অবরোধ

আপডেট সময় : ১০:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫