ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৩৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / 411

ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সাইফুর রহমান উজ্জ্বল (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের রায় ও আসামীর পরিচয়

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় সাজাপ্রাপ্ত আসামীকে কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত সাইফুর রহমান উজ্জ্বল জেলা শহরের গুহলক্ষ্মীপুর তকি মোল্যা সড়কের মহিউদ্দিন সরদারের ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণ

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির পরিবার ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর তকি মোল্যা সড়কের মহিউদ্দিনের বাসায় ভাড়া থাকত। ২০২৩ সালের ২১ অক্টোবর দিবাগত গভীর রাতে বাড়ির মালিকের ছেলে আসামী সাইফুর রহমান উজ্জ্বল ভাড়াটিয়ার ১১ বছর বয়সী শিশুকন্যাকে ফুসলিয়ে ঘর থেকে বের করে নিয়ে যায়।

পরে বাড়ির পাশের মাঠে নিয়ে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা মো. রুবেল বাদী হয়ে কোতোয়ালি থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৪:৩৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫