ফরিদপুরে সরস্বতী পূজার আগমনে জমজমাট প্রতিমা হাট
- আপডেট সময় : ০৯:১৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / 133
ফরিদপুর শহরের থানা মোড়ে সরস্বতী পূজার আগমনে প্রতিমা হাট জমজমাট হয়ে উঠেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল থেকেই এই হাটে বিভিন্ন আকারের সরস্বতী প্রতিমা দেখতে পাওয়া যাচ্ছে।
থানা মোড়ে ব্যাংক এশিয়ার সামনে স্থাপিত এই হাটে বিভিন্ন মৃৎশিল্পী তাদের তৈরি করা সরস্বতী প্রতিমা বিক্রি করছেন। প্রতিমার দাম ১৫০ টাকা থেকে শুরু করে ৬০০০ টাকা পর্যন্ত। প্রতিমা ব্যবসায়ীরা জানান, গত দুই দিনের তুলনায় আজ শেষ দিনে বিক্রি বেশি হওয়ার আশা করছেন। দাম কমিয়ে হলেও তারা সব প্রতিমা বিক্রি করে দিতে চান।
সরস্বতী পূজার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল পলাশ ফুল। এই হাটে পলাশ ফুলও বিক্রি হচ্ছে। তবে দাম কিছুটা বেশি হওয়ায় ক্রেতারা সীমিত পরিমাণে কিনছেন।
ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির এবং বাড়িবাড়িতে সরস্বতী পূজা উদযাপন করা হবে। পূজার দিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।



















