ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে তুলকালাম
- আপডেট সময় : ১০:৩৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- / 136
ফরিদপুর ডায়াবেটিক সমিতির পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়েছে। শনিবার সমিতির নির্বাহী কমিটির এক সভায় পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সমিতির সভাপতি মীর নাসির হোসেনের সভাপতিত্বে সহসভাপতি ইঞ্জিনিয়ার শহিদুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ দিকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের পাঁচ বছর আগের একটি ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের পর শনিবার দুপুরে সমিতির নেতাদের অবরুদ্ধ করায় তুলকালাম কাণ্ড ঘটেছে। এ সময় ডায়াবেটিক হাসপাতালের কয়েকজন স্টাফের হাতে আহত হন এন্ড্রোকোলজি বিভাগের চিকিৎসক ডা: নাহিদ উল হক। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ পরে তাকে উদ্ধার করেন। শনিবার দুপুরের পর বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সেখানে এই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। এ সময় হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এরপর সেখানে ফরিদপুরে অবস্থানরত আর্মি ক্যাম্পের সদস্য ও কোতোয়ালি থানার পুলিশের একাধিক দল উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। প্রায় আধা ঘণ্টা পরে সেনাসদস্যরা ডা: নাহিদকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান।




















