ফরিদপুর-বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, ১২ জন আহত
- আপডেট সময় : ১২:০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- / 200
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকায় ঘন কুয়াশার কারণে একটি বাস ও একটি কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এতে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।
সোমবার সকাল সোয়া ৭টার দিকে মাগুরা থেকে ঢাকাগামী আলিফ মিম নামে একটি বাস ও একটি কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন কুয়াশার কারণে চালকরা স্পষ্টভাবে দেখতে না পেয়ে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনায় উভয় যানবাহনের চালকসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার ফলে ফরিদপুর-বরিশাল মহাসড়কে প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসনে কাজ করে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং যানজট নিরসনে পদক্ষেপ নেওয়া হয়েছে।



















