ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর বাসীর দাবি ভারতীয় ভিসা সেন্টারের

নিজস্ব প্রতিবেদক ফরিদপুরঃ
  • আপডেট সময় : ০৩:৪৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
  • / 244

ফরিদপুর উন্নয়ন পরিষদের আয়োজনে বৃহত্তর ফরিদপুরের নাগরিকের দুর্ভোগ অবসানে ফরিদপুর ভারতীয় ভিসা কেন্দ্রের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এম এ জলিলের সভাপতিত্বে বক্তব্য দেন ফরিদপুরের বিশিষ্ট সাহিত্যিক ও লেখক মফিজ ইমাম মিলন, সংস্কৃতি কর্মী অশোক কুমার সিংহ রায়, অধ্যক্ষ মোসায়েব হোসেন ঢালী, সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ শিলা রানী মন্ডল, ফরিদপুর নাগরিক মঞ্চের আহ্বায়ক আওলাদ হোসেন বাবর, আবরাব নাদিম ইতু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নানা কারনে ফরিদপুরে ভারতীয় ‌ভিসা কেন্দ্র জরুরী প্রয়োজন হয়ে পড়েছে। কেননা ভারতীয় ভিসা কেন্দ্র ‌ চালু হলে শুধু ফরিদপুর নয় আশেপাশের জেলার মানুষ এখান থেকে সুবিধা হবে। তাদের সময় ও অর্থ দুটোই সেভ হবে। বর্তমানে একটা ভিসা করতে গেলে কমপক্ষে তিন থেকে পাঁচ দিন সময় লেগে যায়। এতে জনগণের দুর্ভোগ বাড়ে এবং ‌ আর্থিক সমস্যা সহ সময় অপচয় হয়।

অবিলম্বে নাগরিক দুর্ভোগ অবসানে ফরিদপুরে ‌একটি ভারতীয় ভিসা সেন্টার স্থাপনের দাবি জানান ‌নেতারা। অন্যথায় ‌আগামী দিনে ভারতীয় ভিসা সেন্টারের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

ফরিদপুর বাসীর দাবি ভারতীয় ভিসা সেন্টারের

আপডেট সময় : ০৩:৪৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪