ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিহতরা ইতিহাস পরিবহনের একটি বাসের চালক ও সহকারী ছিলেন।

বাড়তি ভাড়া নিয়ে তর্ক, ‘যাত্রীদের মারধরে’ বাসচালক ও সহকারী নিহত

নিজস্ব সংবাদদাতা, সাভার
  • আপডেট সময় : ১১:০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
  • / 275

প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের সময় বাকবিতণ্ডার একপর্যায়ে যাত্রীদের মারধরে বাসচালক ও সহকারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ সোমবার দুপুর ২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ইপিজেড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ইতিহাস পরিবহনের চালক সোহেল রানা বাবু (২৬) ও সহকারী হৃদয় (৩০)।

মারধরের পর যাত্রীরা তাদের দুজনকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের মৃত্যু হয়।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান দৈনিক জাগ্রত বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের হামলার শিকার হয় ইতিহাস পরিবহনের চালক ও কন্ট্রাক্টর। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।’

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

নিহতরা ইতিহাস পরিবহনের একটি বাসের চালক ও সহকারী ছিলেন।

বাড়তি ভাড়া নিয়ে তর্ক, ‘যাত্রীদের মারধরে’ বাসচালক ও সহকারী নিহত

আপডেট সময় : ১১:০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪