ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎহীন ২১ জেলা: জাতীয় গ্রিড বিপর্যয়ে দক্ষিণাঞ্চল অচল

নিজস্ব প্রতিবেদক খুলনা
  • আপডেট সময় : ১০:২০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 411

জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
আজ শনিবার বিকাল ৫টা ৪৮ মিনিট থেকে বিদ্যুৎ–সরবরাহ বন্ধ হয়ে যায়।
এর ফলে খুলনা ও বরিশাল বিভাগের ২১টি জেলা ‘ব্ল্যাক আউট’-এর মধ্যে পড়ে।
পরে রাত ৮টার দিকে খুলনা শহরে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়। ধীরে ধীরে অন্যান্য এলাকাতেও বিদ্যুৎ ফিরে আসে।

🔹 গোপালগঞ্জের আমিন বাজারে গ্রিড সমস্যার সূত্রপাত

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী জানান, গোপালগঞ্জের আমিন বাজার ন্যাশনাল গ্রিড এলাকায় সমস্যা দেখা দেওয়ায় এই ব্ল্যাকআউটের ঘটনা ঘটে।
তিনি বলেন, ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিতরণ শুরু হয়েছে। তবে পুরোপুরি সমাধান হতে আরও কিছু সময় লাগবে।

🔹 আমিন বাজার গ্রিডের গুরুত্ব ও সমস্যার কারণ

ওজোপাডিকোর কর্মকর্তারা জানান, গোপালগঞ্জের আমিন বাজার ন্যাশনাল গ্রিডের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ সংযোগ স্থাপনের ফলে এই অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ আরও নির্ভরযোগ্য হয়েছে।
এই গ্রিড রামপাল ও পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
তারা আরও জানান, প্রচণ্ড গরমের কারণে হঠাৎ করে বিদ্যুতের চাহিদা (লোড) বেড়ে যাওয়ায় এ সমস্যা সৃষ্টি হয়েছে।

বিদ্যুৎহীন ২১ জেলা: জাতীয় গ্রিড বিপর্যয়ে দক্ষিণাঞ্চল অচল

আপডেট সময় : ১০:২০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫