ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ফরিদপুরে প্রাণ হারালেন মিতু

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 472

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিতু বেগম (৩২) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিতু বেগম সহস্রাইল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এবং সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজানের স্ত্রী।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, মিতু বেগম বাড়ির আইপিএস লাইনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন গণমাধ্যমকে জানান, “আইপিএসের লাইনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।”

ট্যাগস :

বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ফরিদপুরে প্রাণ হারালেন মিতু

আপডেট সময় : ০৭:২৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫