ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে অবিভাবক সমাবেশ অনুষ্টিত।
হুসাইন মোহাম্মদ (রুবেল) ব্রাহ্মণবাড়িয়া
- আপডেট সময় : ০৭:৩৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
- / 219
বিজয়নগরে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালী ও অবিভাবক সমাবেশ অনুষ্টিত হয়েছে।
আজ রবিবার সকালে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি র্যালী বের হয়ে ঢাকা সিলেট মহাসড়কের কিছু সড়ক প্রদক্ষিণ শেষে পলিটেকনিক চত্তরে এসে শেষ হয়।
পরে অবিভাবক সমাবেশে অধ্যক্ষ প্রকৌ: মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় প্রধান মোহাম্মদ সাজেদুল ইসলাম, উত্তম কুমার দেবনাথ, মারুফুর রহমান, নিজাম উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো : জিয়াদুল হক বাবু,আনুয়ার হোসেন প্রমুখ।





















