ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু ধর্ষণ মামলায় ফরিদপুরে আমিরুলের যাবজ্জীবন

শেখ সালমান আহমেদ, ফরিদপুরঃ
  • আপডেট সময় : ০৯:১৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 377

ফরিদপুরে আট বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অপরাধে আমিরুল মৃধা (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি আমিরুল মৃধা ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের খরসূতি গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর শহরের দক্ষিণ কালিবাড়ী মহল্লার পিয়ন কলোনির কাছে আকবর মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

আদালতের নথি থেকে জানা যায়, ভুক্তভোগী শিশুর বাবা বিদেশে কর্মরত থাকায় তার মা ফরিদপুর শহরের একটি মেসে পরিচারিকার কাজ করতেন। শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়তো। ২০২২ সালের ১৯ জুন বিকেল ৩টার দিকে আমিরুল ওই মেসের রান্নাঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। পরে অজ্ঞান অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যান। এই ঘটনায় শিশুটির মা পরদিন আমিরুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন।

উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার উপপরিদর্শক মো: মিজানুর রহমান ২০২৩ সালের ১৮ জানুয়ারি আমিরুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর মামলার দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভুঁইয়া বলেন, ‘রায় ঘোষণার পর আসামিকে পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এই রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং সমাজ থেকে অপরাধপ্রবণতা হ্রাস পাবে বলে আমরা আশা করি।’

ট্যাগস :

শিশু ধর্ষণ মামলায় ফরিদপুরে আমিরুলের যাবজ্জীবন

আপডেট সময় : ০৯:১৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫