ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘শেখ হাসিনার বিচার চাই’ দাবিতে আবারও উত্তাল ঢাবি ক্যাম্পাস

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • / 135

কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ব্যাপক প্রাণহানির ঘটনায় গুলির নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি, প্রতিবিপ্লব রুখে দেওয়া এবং ক্যাম্পাসে দখলদারিত্বের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে ফের উত্তাল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস।

সোমবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে হাজারো শিক্ষার্থী ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জমায়েত হন এবং স্লোগান দিতে থাকেন। এ সময় টিএসসি এলাকা শিক্ষার্থীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা, ‘বিচার চাই বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, ‘দখলদারের রাজনীতি/শিক্ষকদের রাজনীতি, এই ক্যাম্পাসে হবে না’, ‘গেস্টরুম-গণরুম, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, খুনি হাসিনা পুলিশ দিয়ে গুলি করে এবং তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দিয়ে হামলা করে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও সাধারণ জনতাকে শহীদ করে দেশ ছেড়ে পালিয়েছে। এর মধ্যে সে অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে দিতে ১০ আগস্ট পাল্টা অভ্যুত্থান চালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আমরা খুনি হাসিনার এই গণহত্যার দায়ে শাস্তির দাবি জানাই। আন্তর্জাতিকভাবে যেন তাকে শাস্তির আওতায় আনা হয়, সেই দাবি জানাই।

ট্যাগস :

‘শেখ হাসিনার বিচার চাই’ দাবিতে আবারও উত্তাল ঢাবি ক্যাম্পাস

আপডেট সময় : ০৭:২৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪