সৌদি আরবে ভবন থেকে পড়ে ফরিদপুরের যুবক নিহত
ফরিদপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ১০:৪৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / 446
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের সাগর মাতুব্বর (২৬) সৌদি আরবে ভবন থেকে পড়ে মারা গেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
সাগর মাতুব্বর তিন তলা ভবনের বারান্দায় গ্রিলের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। তিনি দুই ভাই ও চার বোনের মধ্যে সবার বড় ছিলেন। সংসারের হাল ধরতে তিনি কয়েক মাস আগে সৌদি আরবে যান।
তুজারপুর ইউনিয়ন পরিষদের সদস্য টিটো মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাগর মাতুব্বর দাম্মাম শহরে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন।
এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও গ্রামবাসী শোকে নিমজ্জিত হয়ে পড়েছেন। সাগরের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন।



















