ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যখাতে সুশাসন, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

শেখ সালমান আহমেদ, ফরিদপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:৫৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • / 214

সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি প্রতিরোধের বিকল্প নেই। এ লক্ষ্যকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি’র) উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ফরিদপুরের আয়োজনে প্রায় শতাধিক ব্যক্তিবর্গের সাথে স্বাস্থ্যখাতে সুশাসন, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে একটি মতবিনিময় সভায় আয়োজন করে।

দুর্নীতির বিরুদ্ধে একসাথে থাকার অঙ্গীকার নিয়ে সনাক-টিআইবি’র আয়োজনে জেলার কৃষ্ণনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আজ প্রায় শতাধিক এলাকাবাসী, স্থানীয় সরকার প্রতিনিধি, মেডিকেল অফিসার, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিদর্শিকাসহ কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের গণ্যমান্য ব্যক্তি  সনাক সদস্য গোবিন্দ বাগচীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়নের ইউপি সদস্য আজিজুর রহমান, মেডিকেল অফিসার নুশরাত ফারহানা এবং কৃষ্ণনগর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য সদস্যবৃন্দ।

সনাকের সদস্য গোবিন্দ বাগচী তাঁর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে “স্বাস্থ্য খাতে সুশাসন; চ্যালেঞ্জ ও করণীয়” টিআই, টিআইবি ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের ভুমিকা শীর্ষক আলোচনা বলেন; সকল নাগরিকের মাঝে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করতে আমাদের সকলকে সক্রিয় ভুমিকা পালন করতে হবে। আমরা যারা সমাজের ও সরকারের বিভিন্ন দায়িত্বে আছি তারা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করি তবেই সকলের মাঝে দুর্নীতিবিরোধী মনোভাব জাগ্রত করতে হবে, তবেই আমরা একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ পাবো। সভায় অতিথির বক্তব্যে ফরিদপুর কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুর রহমান বলেন যে, এখানে যে, ২টি স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে, তা আমাদের জনগনের সেবা প্রদানের জন্যই আছে। এখানে যে, একজন মেডিকেল অফিসার বসেন সেটি অনেকেই জানেন না।

তাছাড়া গ্রামের অধিকাংশ মানুষ গরীব ও অল্পশিক্ষিত, সুতরাং মানসম্পন্ন সেবা প্রদানের জন্য তিনি সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ জানান। তিনি এখানে সুপেয় পানির ব্যবস্থা করার জন্যও আশ্বাস প্রদান করেন। এলাকাবাসীর মধ্যে অনেকেই সেবা প্রদানকারী ব্যক্তিবর্গের সুন্দর আচরণ ও সঠিক সেবা প্রদানের জন্য প্রত্যাশার কথা উল্লেখ করেন।

কৃষ্ণনগর ইউনিয়নে কর্তরত মেডিকেল অফিসার নুশরাত ফারহানা সকলকে সার্বিক সহযোগিতা প্রাদনের আশ্বাস প্রদান করেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষুধ সেবনের আহ্বান জানান। তিনি আরও বলেন ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষুধ সেবন ঝুঁকি তৈরী করে। সুতরাং সকলকে এবিষয়ে সতর্ক থাকতে হবে। আলোচনা সভা শেষে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে সকলের মাঝে একটি ধারণা প্রদান করা হয়।

স্বাস্থ্যখাতে সুশাসন, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

আপডেট সময় : ১১:৫৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪