স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লিটন খন্দকার ইয়াবাসহ গ্রেফতার
- আপডেট সময় : ০৪:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- / 1001
পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লিটন খন্দকারকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) ভোররাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪টার দিকে বাউফল থানা পুলিশের একটি দল লিটনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে লিটনের দেহ তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, লিটন খন্দকার একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। নতুন করে ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে আবারও মামলা দায়ের করা হয়েছে।
নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত
ওসি আরও জানান, বাউফলে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং যেসব ব্যক্তি মাদকের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় জনসাধারণের সহায়তায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















