ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৪১ দফা জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার – হামিদুর রহমান আযাদ

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 220

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, রাষ্ট্র সংস্কারে জামায়াতে ইসলামী  ৪১ দফা প্রণয়ন করেছে। এই ৪১ দফা হলো জামায়াতের নির্বাচনী ইশতেহার। জামায়াত ক্ষমতায় গেলে কি করবে তা বর্ণনা করা হয়েছে ৪১ দফায়। আগামী নির্বাচনের আগে সারাদেশের প্রতিটি ওয়ার্ডে-ইউনিয়নে জনগণের কাছে এই ৪১ দফা নিয়ে যেতে হবে। জনগণের মাঝে ইসলামি বিপ্লবের জাগরণ গড়ে তুলতে হবে।

শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর অঞ্চলের উপজেলা দ্বায়িত্বশীলদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শহরের কবি জসিমউদদীন হলে জামায়াতের আঞ্চলিক শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, ২০২৫ সাল হবে আগামী নির্বাচনে জনমত গঠনের সাল। নির্বাচনী কাজই এসময়ে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। নির্বাচনী কাজের পরে সময় পেলে অন্য কাজ করতে হবে। তিনি বলেন, আগামীতে যেই ক্ষমতায় আসুক জামায়াতে ইসলামীর সমর্থন ব্যতিত কেউই সরকার গঠন করতে পারবে না।

আঞ্চলিক সহকারী মো: দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জামায়াতের আঞ্চলিক শাখার সদস্য সামসুল ইসলাম আল বরাটি, অধ্যাপক আব্দুত তাওয়াব, মো: আব্দুস সোবহান, মো: আজমল হোসাইন।

সম্মেলনে বৃহত্তর ফরিদপুরের জেলা নেতৃবৃন্দ ও সকল উপজেলার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। তৃণমূলের দায়িত্বশীলদের বিভিন্ন  বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এসময় হামিদুর রহমান আযাদ বলেন, বৃহত্তর ফরিদপুরে ১৫টি সংসদীয় আসন রয়েছে। এরমধ্যে তিনটি আসনে আমরা সংসদ সদস্য চূড়ান্ত করতে পারিনি। সম্মেলনে ফরিদপুর অঞ্চলের বিভিন্ন সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

ট্যাগস :

৪১ দফা জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার – হামিদুর রহমান আযাদ

আপডেট সময় : ০৭:৪২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫