৫০ বোতল ফেনসিডিল সহ মা-বাবা-ছেলে গ্রেফতার
- আপডেট সময় : ১১:৪৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
- / 406
সিলেটে ফেনসিডিলসহ মা, বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর জেলার টঙ্গী থানার আরিচপুর (পশ্চিম স্টেশনরোড) এলাকার ইদ্রিস আলীর ছেলে আনোয়ারুল ইসলাম (৪১), তার স্ত্রী ইমু ইসলাম (৩৩) এবং তাদের ছেলে শান্ত (২০)।
বৃহস্পতিবার এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ সুরমা থানার বদিকোনা সিটি গেট এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের উপর সাগরিকা পরিবহণের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় একটি ট্রলিব্যাগ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার ও এই ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। পরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।











