ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাগর ফুঁসছে, সংকেত ৩: মহাবিপদের বার্তা নিয়ে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি!

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 466

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে শক্তিশালী বজ্রমেঘ সৃষ্টি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্য বেড়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ভারি থেকে অতিভারি বৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন, ২০২৫) আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক আবহাওয়ার সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

মাছ ধরার নৌকার জন্য নির্দেশনা ও সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে হবে।

এদিকে, আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার (১৮, ১৯ ও ২০ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি, এই তিন দিনও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। তবে এই সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

সাগর ফুঁসছে, সংকেত ৩: মহাবিপদের বার্তা নিয়ে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি!

আপডেট সময় : ০১:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫