ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাসায় বসে মাদক ব্যবসা: ফরিদপুরে বিপুল ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০৯:২২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / 1279

ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এক মাদকবিরোধী অভিযানে ৫০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন সুফিয়া বেগম (৪৪) ও আওয়াল শেখ (৫০)। রবিবার (৬ জুলাই, ২০২৫) সকালে ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইন-চার্জ (ওসি) পি. এম. মামুনুর রশিদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানের বিস্তারিত

ডিবি ওসি মামুন জানান, গত শনিবার (৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক সোয়া দশটা থেকে এগারোটা পর্যন্ত ফরিদপুর কোতোয়ালি থানার গোয়ালচামট মোল্যাবাড়ি সড়ক এলাকায় একটি বাড়িতে এই অভিযান চালানো হয়। শহরের মোল্যাবাড়ি সড়কের মোড়ে জনৈক রোকন উদ্দিন শেখের তিনতলা বিল্ডিংয়ের নিচতলার পূর্ব পাশের ফ্ল্যাটে অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সুফিয়া বেগম (৪৪) মৃত নিজাম প্রামাণিকের সাবেক স্ত্রী এবং আওয়াল শেখের বর্তমান স্ত্রী। আওয়াল শেখ (৫০) আব্দুল আজিজ শেখের ছেলে। উভয়ই ফরিদপুর কোতোয়ালি থানার বাসিন্দা। ডিবি ওসি পি. এম. মামুনুর রশিদ গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃতরা গোয়ালচামট মোল্যাবাড়ি সড়কের রোকন উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া এবং তারা ওই বাসায় বসেই মাদক ব্যবসা পরিচালনা করতেন।

মামলা ও পরবর্তী পদক্ষেপ

রবিবার (৬ জুলাই, ২০২৫) শেষ খবর পাওয়া পর্যন্ত, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-১৫, তাং- ৬ জুলাই, ২০২৫ইং) রুজু করে আসামিদের আদালতে সোপর্দ করেছে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্তভার ডিবি পুলিশের ওপরই ন্যস্ত করা হয়েছে।

বাসায় বসে মাদক ব্যবসা: ফরিদপুরে বিপুল ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

আপডেট সময় : ০৪:০৯:২২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫